`মেগা' নিয়ে ফিরছেন কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইল শেয়ারিং সাইট `মেগাআপলোড' বন্ধ হয়ে যাওয়ার পর `মেগা' নামে নতুন আরেকটি ক্লাউডভিত্তিক সেবা নিয়ে ফিরছেন ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইটের উদ্যোক্তা কিম ডটকম। খবর রয়টার্সের।ফাইল শেয়ারিং সার্ভিস মেগাআপলোডে অবৈধ ফাইল রাখার দায়ে কিম ডটকম গ্রপ্তোর হয়েছিলেন এবং সাইটটি বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। `মেগা' ব্যবহারকারীরা ক্লাউড সুবিধার মাধ্যমে ফাইল এনক্রিপ্ট করে রাখার সুবিধা পাবেন ও ক্রস-অ্যাকাউন্ট ফোল্ডার শেয়ারিং-এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে অন্যের শেয়ার করা ফাইল নিয়ে আসার সুযোগ পাবেন। এতে কেবল ব্যবহারকারীরাই তাদের আপলোড করা ফাইলের তথ্য জানার সুযোগ পাবেন।২০১৩ সালের জানুয়ারি মাসে `মেগা' চালু করার পরিকল্পনা করেছেন কিম।কিম ডটকম জানিয়েছেন, মেগা যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করবে না। মেগাআপলোডের মত ঘটনা যেন মেগার ক্ষেত্রে না ঘটে সেজন্য মেগা তৈরিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখা হয়নি।